মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা

ভর্তি তথ্য

শিক্ষাবর্ষ: ১৪৪৭-৪৮ হি. / ২০২৬-২৭ ঈ.

ভর্তি কার্যক্রম চলছে

মাদরাসা মারকাযুল ইহসানের নতুন শিক্ষাবর্ষের জন্য উভয় ক্যাম্পাসে ভর্তি চলছে। সীমিত আসন পূরণের আগেই যোগাযোগ করুন।

মাদরাসা মারকাযুল ইহসান, ঢাকা

মাদরাসা মারকাযুল ইহসান, ঢাকা এর সূচনালগ্ন থেকে অদ্যাবধি ভর্তি কার্যক্রম আরবি তারিখ অনুযায়ী ৭ শাওয়াল অনুষ্ঠিত হয়ে আসছে এবং আলহামদুলিল্লাহ উক্ত তারিখেই প্রায় সকল বিভাগের ভর্তি কার্যক্রম চূড়ান্তভাবে সমাপ্ত হচ্ছে।

অস্থায়ী ক্যাম্পাসে জায়গা সংকুলান না হওয়ায় মাদরাসা কর্তৃপক্ষ ও দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিকতা থাকা সত্ত্বেও কোটা পূরণের পর অতিরিক্ত ছাত্রদেরকে ভর্তি নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এ কারণে ভর্তি আগ্রহীদের জন্য আগে আগে যোগাযোগ করার অনুরোধ রইলো।

ভর্তি শুরু

৭ শাওয়াল, সকাল ৮:০০ টা

উভয় ক্যাম্পাসে

একই তারিখে ভর্তি কার্যক্রম

ভর্তি ফি (নতুন ছাত্র)

ভর্তি ফরম২০০/-
ভর্তি ফি৫,৫০০/-
ভি আই পি শাখায় ভর্তি ফি১০,০০০/-
শিশু শ্রেণীর ভর্তি ফি২,৫০০/-

* বছরের যেকোনো সময় জেনারেল খাবারের পরিবর্তে ভিআইপি খাবার চালু করতে হলে ৪,৫০০/- ফি দিয়ে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করা যাবে।

ভর্তি নম্বর (নতুন ছাত্র)

জামাত/ক্লাসভর্তি নম্বর
শিশু শ্রেণি৮০%
মক্তব৮০%
নাযেরা৮০%
হিফজ৮০%
খুসূসী৮০%
তাইসীর৮০%
মীযান৮০%
নাহবেমীর৮০%
হেদায়াতুন্নাহু৭৫%
কাফিয়া৭৫%
শরহেজামী৭৫%
শরহেবেকায়া৭৫%
জালালাইন৭৫%
মেশকাত৭৫%
তাকমীল৭৫%

সার্বিক ব্যবস্থাপনা ফি (মাসিক প্রদেয়)

আবাসিক ছাত্রদের মাসিক প্রদেয়:

বিভাগ/জামাতমাসিক ফি
মক্তব, নাযেরা ও হিফয বিভাগ৮,০০০/-
খুসূসী জামাত৭,৫০০/-
তাইসীর ও মীযান জামাত৬,৫০০/-
নাহবেমীর জামাত৬,০০০/-
হেদায়াতুন্নাহু জামাত৫,৫০০/-
কাফিয়া-শরহেজামী৫,০০০/-
শরহেবেকায়া, জালালাইন, মেশকাত ও তাকমীল জামাত৪,০০০/-

অনাবাসিক ছাত্রদের মাসিক প্রদেয়:

বিভাগ/জামাতমাসিক ফি
কিতাব বিভাগ৩,৫০০/-
মক্তব, নাযেরা ও হিফয বিভাগ৪,০০০/-
শিশু শ্রেণী২,০০০/-
শুধু থাকা১,০০০/-

ভিআইপি খাবার গ্রহণেচ্ছুকদের মাসিক প্রদেয়:

বিভাগ/জামাতমাসিক ফি
মক্তব, নাযেরা ও হিফজ বিভাগ১৪,০০০/-
কিতাব বিভাগ১২,৫০০/-

প্রতি আরবি মাসের ১-৭ তারিখের মধ্যে মাদরাসার মাসিক প্রদেয় (বেতন) পরিশোধ করতে হবে। (চলতি শিক্ষাবর্ষে প্রতি ইংরেজি মাসের ২১-২৭ তারিখ)

পুরাতন ছাত্রদের ভর্তি প্রক্রিয়া

সকল বিভাগের ছাত্রদের ভর্তি বার্ষিক পরীক্ষার ফলাফলের উপর নির্ভরশীল। তবে বেফাক পরীক্ষায় অংশগ্রহণকারী কিতাব বিভাগের ছাত্রদের ভর্তি বেফাক প্রস্তুতি পরীক্ষার ফলাফলের উপর নির্ভরশীল। নির্ধারিত নম্বর না পেলে পরবর্তী জামাতে ভর্তির সুযোগ থাকবে না।

1

নিজ জামাতের নেগরান উস্তাদ থেকে ভর্তি ফরম সংগ্রহ করবে।

2

যথাযথভাবে (জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের নাম ও তথ্য অনুযায়ী) ফরমটি পূরণ করে নেগরান উস্তাদ থেকে বার্ষিক পরীক্ষা/বেফাক প্রস্তুতি পরীক্ষার ফলাফল উঠিয়ে সত্যায়ন নিবে।

3

ফরমের নির্দিষ্ট স্থানে নিজের বর্তমান আইডি নম্বর লিখবে।

4

নাযেম সাহেব থেকে সুপারিশ নিবে।

5

হযরত মুহতামিম সাহেব দা.বা. থেকে অনুমোদন নিবে।

6

ফরমটি হিসাব বিভাগে জমা দিয়ে ভর্তি রশিদ সংগ্রহ করবে। ভর্তির দিনই ফরম জমা দিতে হবে অন্যথায় ফরমটি বাতিল বিবেচিত হবে।

যারা ভর্তি হবে শুধু তারাই নিজেদের আসবাবপত্র নিজ ব্যবহৃত কেবিনেটে তালাবদ্ধ করে রেখে যেতে পারবে। তবে অতিরিক্ত আসবাব ও কিতাবাদি বাড়িতে নিয়ে যাবে। আর যারা ভর্তি হবে না তারা নিজেদের কোনো সামানাপত্র মাদরাসায় রেখে যেতে পারবে না। নিজের ব্যবহৃত কেবিনেটটি অবশ্যই সম্পূর্ণ খালি করে পরিষ্কার করে যাবে। অন্যথায় তার সকল সামানাপত্র বাজেয়াপ্ত হবে।

বিশেষ ঘোষণা — ছাড় ও বৃত্তি

মাসিক প্রদেয় মওকুফের সুযোগ:

কিতাব বিভাগের যে সকল তালিবুল ইলম যেকোনো সাময়িক পরীক্ষায় নিম্নঘোষিত নম্বর পেয়ে উত্তীর্ণ হবে তাদের জন্য পরবর্তী পরীক্ষা পর্যন্ত মাদরাসার সার্বিক ব্যবস্থাপনা ফি (মাসিক প্রদেয়) সম্পূর্ণ বা আংশিক মওকুফের আবেদন করার সুযোগ থাকবে।

জামাত/গ্রুপগড় নম্বর
জালালাইন, মেশকাত ও তাকমীল৮৮%
কাফিয়া, শরহেজামী ও শরহেবেকায়া৯০%
হেদায়াতুন্নাহু৯২%
তাইসীর, মীযান ও নাহবেমীর৯৬%
খুসূসী৯৭%

মেধা বৃত্তি (১ম, ২য় ও ৩য় স্থান):

যারা নিম্নঘোষিত নম্বর পেয়ে ১ম, ২য় ও ৩য় মেধাস্থান অর্জন করবে তাদেরকে পরবর্তী পরীক্ষা পর্যন্ত উপরোক্ত সুবিধার পাশাপাশি নির্ধারিত হারে মাসিক ভাতাও প্রদান করা হবে।

জামাত/গ্রুপগড়১ম২য়৩য়
জালালাইন, মেশকাত ও তাকমীল৯০%৫০০/-৪০০/-৩০০/-
কাফিয়া, শরহেজামী ও শরহেবেকায়া৯২%৪০০/-৩০০/-২০০/-
হেদায়াতুন্নাহু৯৪%৪০০/-৩০০/-২০০/-
তাইসীর, মীযান ও নাহবেমীর৯৭%৪০০/-৩০০/-২০০/-
খুসূসী৯৮%৪০০/-৩০০/-২০০/-

বিশেষ তথ্যাবলী

  • কিতাব বিভাগে ভর্তিচ্ছুক সকল পুরাতন ছাত্রদের জন্য ১ ফেব্রুয়ারি, রোজ রবিবার ফলাফল ঘোষণার পর থেকে ২ ফেব্রুয়ারি ছুটির মজলিশের পূর্ব পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা আবশ্যক।
  • হিফয বিভাগের বেফাক পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার পর ১ সপ্তাহ বন্ধ শেষ করে মাদরাসায় এসে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে। অতঃপর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে খুসুসি জামাতে ভর্তি হতে পারবে।
  • মক্তব, নাজেরা ও হিফয বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল রমযান মাসে প্রকাশিত হবে। তাই ভর্তির সময়সূচি রমযান মাসেই জানানো হবে ইনশাআল্লাহ।

শিক্ষা বিভাগসমূহ

শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস (তাকমীল) পর্যন্ত সকল বিভাগ

শিশু শ্রেণী

৫-৬ বছরের শিশুদের জন্য। আরবী, বাংলা, অংক ও ইংরেজি শেখানো হয় এবং একটি সুন্দর দ্বীনী পরিবেশে গড়ে তোলা হয়।

মক্তব, নাযেরা ও হিফজ বিভাগ

কোরআন শরীফ সঠিকভাবে পড়া ও মুখস্ত করার জন্য বিশেষ তত্ত্বাবধান। নূরানী প্রশিক্ষণ ও পর্যায়ক্রমিক পরীক্ষা পদ্ধতি।

কিতাব বিভাগ (প্রাথমিক)

খুসুসীতাইসীরমীযাননাহবেমীর

কিতাব বিভাগ (উচ্চতর)

হেদায়াতুন্নাহুকাফিয়াশরহে বেকায়াজালালাইনমিশকাততাকমীল

শিশু শ্রেণীর ক্লাস রুটিন

সময়বিষয়
সকাল ০৭.৪৫নাশতার বিরতি
০৮.০০ — ০৮.৪৫আরবী ক্লাস
০৮.৪৫ — ০৯.৩০বাংলা ক্লাস
০৯.৩০ — ১০.০০বিরতি ও নাশতা
১০.০০ — ১০.৪৫অংক ক্লাস
১০.৪৫ — ১১.৩০ইংরেজি ক্লাস

* শনি-বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

মক্তবের অনাবাসিক ছাত্রদের রুটিন

ক্লাস রূপে উপস্থিতিফজরের জামাতের পর থেকে
আরবী ক্লাসনাশতার বিরতি — ০৭.০০ থেকে ০৭.৩০
হাদীস, দুআ ও মাসআলা / আরবী ক্লাস০৭.৩০ থেকে ০৯.০০ (১ ঘন্টা ৩০ মিনিট)
বাংলা, অংক, ইংরেজি ও সাধারণ জ্ঞান০৯.০০ থেকে ১০.৩০ (১ ঘন্টা ৩০ মিনিট)

১০.৩০ মিনিটে ছুটি হওয়ার পর অনাবাসিক ছাত্রা বাসায় গিয়ে অবশ্যই কমপক্ষে ২ ঘন্টা ঘুমাবে। অতঃপর গোসল, যোহরের নামায ও দুপুরের খাবার থেয়ে ২.১৫ মিনিটের মধ্যে ক্লাসরুমে উপস্থিত হবে।

ভর্তির পর সঙ্গে যা আনতে হবে

  • ছাত্রের সদ্যতোলা একক পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম সনদ বা আইডি কার্ডের ফটোকপি সঙ্গে আনতে হবে।
  • দেড় ফিট প্রস্থ/প্রয়োজন অনুপাতে লম্বা তোশক বা তাবলীগী বেডিং, বালিশ, কাঁথা এবং প্লেট, মগ, মাঝারি সাইজের একটি তালা। মাদরাসার পক্ষ থেকে প্রত্যেক ছাত্রের জন্য আলাদা আলাদা বক্স ব্যবস্থা আছে। তাই ট্র‌াঙ্ক বা ব্যাক ইত্যাদি আনতে হবে না।
  • বই, খাতা-কলম ও পেন্সিলসহ পড়া-লেখার সামগ্রী।
  • (উক্ত জিনিসপত্র মাদরাসার ক্যান্টিনে মূল্যে পাওয়া যায়)

সম্মানিত অভিভাবকদের জন্য জরুরী জ্ঞাতব্য

1

ছাত্রকে সময়মত আনা-নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ অভিভাবকের।

2

ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে ছাত্রকে অবশ্যই ক্লাসরুমে উপস্থিত করতে হবে।

3

ছাত্রকে পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাক পরিয়ে মাদরাসায় পাঠাতে হবে।

4

নাশতার সময়ের পূর্বে মাদরাসা কর্তৃক নির্ধারিত নাশতা করতে পারে।

5

প্রতিটি বিভাগের সকল ছাত্রদের জন্য বক্সের ব্যবস্থা রয়েছে। তাই ট্রাঙ্ক ইত্যাদি আনতে হবে না।

6

কোনো কারণে ছুটির প্রয়োজন হলে প্রিন্সিপাল সাহেব/নাযেম সাহেবকে জানিয়ে ফরম উত্তোলন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

7

শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি ও আচরণের উপর সামগ্রিক পরীক্ষায় নম্বর দেওয়া হবে ও বার্ষিক ফলাফল নির্ণয়ের কাজে ব্যবহার্য হবে।

8

মাদরাসার কল্যাণ ও অগ্রগতির জন্য অভিভাবকদের পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

9

প্রতি আরবী মাসের ৭ তারিখের মধ্যে (ইংরেজি মাসের ০৫-১০ তারিখ) মাদরাসার বেতন পরিশোধ করতে হবে।