
প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুযোগ-সুবিধার এক অপূর্ব সংমিশ্রণ
বর্তমান অবস্থান
মাদ্রাসা মারকাজুল ইহসান, ঢাকা—একটি দ্বীনি শিক্ষাকেন্দ্র, যা শুরু থেকেই আল্লাহ তাআলার অনুগ্রহে দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছে। বর্তমানে মাদ্রাসাটি অস্থায়ী ক্যাম্পাস: ৬ নং শহীদ ফারুক সড়ক, পশ্চিম যাত্রাবাড়ী, ঢাকা—এই ঠিকানায় পরিচালিত হয়ে আসছে।
মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেবসহ শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম এবং দ্বীনদার কিছু নেক সাথীর স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সহযোগিতায় এই অস্থায়ী ক্যাম্পাসে নিয়মিতভাবে দ্বীনি শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, ঢাকা
ভবিষ্যতের ঠিকানা
মাদ্রাসার উন্নতি ও অগ্রগতিকে সামনে রেখে এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুদৃঢ় ও বিস্তৃত করার লক্ষ্যে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। সেই ধারাবাহিকতায় ঢাকা–যাত্রাবাড়ী ডেমরা মহাসড়ক সংলগ্ন পাইটি, ডেমরা, ঢাকা এলাকায় প্রায় এক একর ৩৩ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সেখানে ইতোমধ্যে স্থায়ী ক্যাম্পাসে দ্বীনি শিক্ষা কার্যক্রমও শুরু হয়েছে।
বর্তমানে স্থায়ী ক্যাম্পাসে হেড মক্তব, নাজেরা বিভাগ এবং কিতাব বিভাগের খুসুসি ও তাইসির জামাত চালু রয়েছে এবং নিয়মিতভাবে ছাত্রদের দ্বীনি শিক্ষা প্রদান করা হচ্ছে।
"আল্লাহ তাআলার কাছে দোয়া, তিনি যেন এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করেন, আরও উন্নতি ও বরকত দান করেন এবং এটিকে যুগের পর যুগ দ্বীনের খেদমতের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কবুল করে নেন। আমীন।"
পাইটি, ডেমরা, ঢাকা
(ঢাকা–যাত্রাবাড়ী ডেমরা মহাসড়ক সংলগ্ন)
সাপ্তাহিক মেনু (সকাল, দুপুর, রাত)
| বার | সকালের নাশতা | দুপুরের খাবার | রাতের খাবার |
|---|---|---|---|
| শনি | ভর্তা+ডাল+ভাত | মাছ+ডাল+ভাত | লাউডাল/সবজি+ভাত |
| রবি | ভাজি+ডাল+ভাত | গোশত+ডাল+ভাত | বুটের ডাল+ভাত |
| সোম | ভর্তা+ডাল+ভাত | ডিম+ডাল+ভাত | কাচকি মাছ+ডাল+ভাত |
| মঙ্গল | ভুনা খিচুড়ি | মাছ+ডাল+ভাত | লাউডাল/সবজি+ভাত |
| বুধ | ভাজি+ডাল+ভাত | গোশত+ডাল+ভাত | সবজি+ডাল+ভাত |
| বৃহঃ | ভুনা খিচুড়ি | মাছ+ডাল+ভাত | চটপটি |
| শুক্র | ভর্তা+ডাল+ভাত | গোশত+গোশত+ডাল+ভাত | কুমড়া+ডাল+ভাত |
বি.দ্র. মৌসুম ভেদে খাদ্য তালিকা পরিবর্তনশীল।
সাপ্তাহিক মেনু (সকাল, দুপুর, বিকাল, রাত)
| বার | সকালের নাশতা | দুপুরের খাবার | বিকালের নাশতা | রাতের খাবার |
|---|---|---|---|---|
| শনি | ডিম+পরাটা+ডাল+ভাত | মুরগী+ডাল+ভাত | পাউরুটি+জেলি+ডাল+ভাত | চিকেন ফ্রাই+ডাল+ভাত |
| রবি | ভর্তা+ডাল+ভিম+ভাত | পোলাও+রোষ্ট | চিকেন বাগার+সস+ডাল+ভাত | বড় মাছ ফ্রাই+ডাল+ভাত |
| সোম | ভুনা খিচুড়ি | ছোট মাছ+ডাল+ভাত | কলা+পাউরুটি+ডাল+ভাত | মুরগীকারি+ডাল+ভাত |
| মঙ্গল | ভর্তা+ডাল+ডিম+ভাত | সালাদ+সমস+ডাল+ভাত | নুডলস+সমস+ডাল+ভাত | ভেজিট্যাবল/শাক+ডাল+ভাত |
| বুধ | ডিম+পরাটা+ভেবল+ডাল+ভাত | মুরগীকারি+ডাল+ভাত | দুধ+চিকেন ফ্রাই+ডাল+ভাত | ডাল+ভাত |
| বৃহঃ | ভুনা খিচুড়ি | বড় মাছ+গোশত+ডাল+ভাত | পেটিজ/রোল+ডাল+ভাত | মুরগীকারি+ডাল+ভাত |
| শুক্র | ভর্তা+ডাল+ভাত | গরুর গোশত+ডাল+ভাত | বড় মাছ ফ্রাই+ডাল+ভাত | ডাল+ভাত |
বি.দ্র. মৌসুম ভেদে খাদ্য তালিকা পরিবর্তনশীল।