মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা
অভাবনীয় সাফল্যের স্বাক্ষর

শিক্ষা সফলতা ও অর্জন

দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার চমৎকার সমন্বয়ে শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের ধারাবাহিক ঈর্ষণীয় সাফল্য।

অনলাইন ফলাফল পোর্টাল

আমাদের সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত ফলাফল, ক্লাস-ভিত্তিক মেধা তালিকা এবং অন্যান্য শিক্ষাগত তথ্য সহজেই জানা যায়।

সাফল্যের ধারাবাহিকতা

মাদরাসা মারকাযুল ইহসান প্রতিষ্ঠার পর থেকেই কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। ৭ বছরেই এটি একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

সকল স্তরের সফল বাস্তবায়ন
আমল ও আখলাক গঠনে সর্বোচ্চ গুরুত্ব
অসংখ্য হাফেজ ও আলেম তৈরি

সাফল্যের পরিসংখ্যান

২০২৫-২৬ মেধা তালিকা৬৪ জন
২০২৩-২৪ মেধা তালিকা৫৪ জন
২০২২-২৩ মেধা তালিকা৬২ জন
২০২১-২২ মেধা তালিকা৪৬ জন
২০২০-২১ মেধা তালিকা২৭ জন
২০১৮-১৯ মেধা তালিকা১১ জন

মাদরাসা মারকাযুল ইহসান প্রতিষ্ঠার পর থেকেই কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (৪৯তম বেফাক বোর্ড) মোট ৬৪ জন তালেবে এলেম মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ।

* বিস্তারিত ফলাফল ও মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রদের তালিকা অফিস থেকে সংগ্রহ করা যাবে।

৪৯তম বেফাক বোর্ড পরীক্ষায় বিভাগ বিন্যাস আকারে ফলাফল

মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা

হেফয বিভাগে ১ম স্থান ১ জন, ২য় স্থান ৪ জন ও ৩য় স্থান ৩ জন এবং কিতাব বিভাগে ইবতিদাইয়্যা মারহালায় ৩য়, ৪র্থ, ৫ম, ও ৬ষ্ঠ স্থান সহ মোট ৬৪ জন তালেবে এলেম মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ।

মারহালাপরীক্ষার্থীর
সংখ্যা
মেধাস্থানমুমতাযজায়্যিদ
জিদ্দান
জায়্যিদমাকবুলরাসিব
ফযীলত২৪-১১১০--
সানাবিয়া উলয়া১৫-
সানাবিয়া৩৯২১১৪--
মুতাওয়াসসিতাহ৪১১৩৩২-
ইবতিদাইয়্যাহ৫৭৩৮৪৬--
হিফয বিভাগ৫০৪০--

বিশেষ পুরস্কার ও মেধাবী বৃত্তি

শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত ও অর্থনৈতিকভাবে সহায়তা করার জন্য মাদরাসার বিশেষ উদ্যোগ।

বিশেষ পুরস্কার

শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করার জন্য মাদরাসার পক্ষ থেকে নিয়মিত পুরষ্কার প্রদান করা হয়।

নিয়মাবলি — মক্তব, নাযেরা ও হিফজ বিভাগে ৮০% (মুমতায) পেয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কার।

মেধাবী ছাত্র বৃত্তি

অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা যেন অর্থের অভাবে বন্ধ না হয় সেজন্য এই বিশেষ বৃত্তি।

কিতাব বিভাগ — মাদরাসা কর্তৃক নির্ধারিত ‘বিশেষ নম্বর’ পেলে পরবর্তী পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ ফি মওকুফ এবং ১ম স্থান অধিকারীর মাসিক ভাতা।