আজকের সময়ে অনেকেই মনে করেন-
ইউটিউবের ভিডিও দেখে,
ফেসবুকের পোস্ট পড়ে,
বা মঞ্চের আবেগঘন বক্তৃতা শুনে
প্রকৃত আলেমে দ্বীনকে চেনা যায়।
হক্কানি আলেম চিনবেন কীভাবে?
আজকের সময়ে অনেকেই মনে করেন-
ইউটিউবের ভিডিও দেখে,
ফেসবুকের পোস্ট পড়ে,
বা মঞ্চের আবেগঘন বক্তৃতা শুনে
প্রকৃত আলেমে দ্বীনকে চেনা যায়।
কিন্তু বাস্তবতা ভিন্ন।
যেমন দক্ষ ডাক্তারকে চেনার জন্য
ডাক্তারদের কাছে জানতে হয়,
অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে চেনার জন্য
ইঞ্জিনিয়ারদের মতামত প্রয়োজন হয়-
তেমনই সত্যিকারের হক্কানি আলেম চিনতে হলে
আপনাকে এলাকার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আলেমদের কাছে জানতে হবে,
কারা দ্বীনের বড় প্রতিনিধি।
মনে রাখবেন-
‘বড়’ মানে রাজনীতির ময়দানের খেলোয়াড় নয়,
মঞ্চের ঝলমলে তারকা নয়,
বরং সেই আলেম-
যিনি এলেম ও আমলে পরিপূর্ণ ও মুত্তাকী,
যিনি আকাবিরদের পথে দৃঢ়ভাবে অটল,
এবং যিনি দ্বীনের খাঁটি চিত্র মানুষকে পৌঁছে দিতে সচেষ্ট।
-হযরত মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব (দামাত বারকাতুহুম)
লেখক
হযরত মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব (দামাত বারকাতুহুম)
মাদরাসা মারকাযুল ইহসান এর ইসলামিক প্রবন্ধ ও শিক্ষামূলক লেখনীর অবদানকারী।
