মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা
Islamic

ভাষা যেন আঘাতমুক্ত, কোমল ও নিরাপদ হয়

Admin
কেউ যদি ভুল বা অসত্য বলেন, সরাসরি “আপনি মিথ্যা বলছেন” বলার চেয়ে বলা যেতে পারে—“আপনি হয়তো সত্যটি সম্পূর্ণ বলছেন না” অথবা “আপনি কিছু অংশ গোপন করেছেন”।
কথা বলার অসংখ্য উপায় আছে। তবে মনে রাখতে হবে—ভাষা যেন আঘাতমুক্ত, কোমল ও নিরাপদ হয়। যেমন, কেউ যদি ভুল বা অসত্য বলেন, সরাসরি “আপনি মিথ্যা বলছেন” বলার চেয়ে বলা যেতে পারে—“আপনি হয়তো সত্যটি সম্পূর্ণ বলছেন না” অথবা “আপনি কিছু অংশ গোপন করেছেন”। আবার, কারো কথা বলতে অসুবিধা হলে তাকে “তোতলা” না বলে বলা যেতে পারে—“আপনার কথায় কিছুটা জড়তা আছে” বা “আপনার উচ্চারণে একটু ধীরতা আছে”। মোট কথা, মানুষের সাথে কথা বলার সময় সম্মান বজায় রাখা অপরিহার্য। আর সম্মান দিতে পারে সেই ব্যক্তি, যে নিজেই সম্মানের যোগ্য। — হযরত মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারকাতুহুম