গুনাহ থেকে বেঁচে থাকলেই মানুষ আল্লাহওয়ালা বা বুযুর্গ হতে পারে—কিন্তু মানুষ হওয়া এবং মনুষ্যত্বের পূর্ণতা অর্জন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
গুনাহ থেকে বেঁচে থাকলেই মানুষ আল্লাহওয়ালা বা বুযুর্গ হতে পারে—কিন্তু মানুষ হওয়া এবং মনুষ্যত্বের পূর্ণতা অর্জন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
অনেক সময় দেখা যায়, একজন ইবাদতগুজার ব্যক্তি গুনাহ থেকে দূরে, কিন্তু তার আচার-আচরণে সৌন্দর্য ও শালীনতার ঘাটতি রয়ে গেছে। যেমন—
★ বাথরুম থেকে এসে ভেজা হাতে অন্যের সাথে মুসাফাহ করা,
★ পান খেয়ে এদিক-সেদিক পানের পিক ফেলে রাখা,
★ সাদামাটা চলার নামে অগোছালো ও অসৌন্দর্যময় ভঙ্গিতে হাঁটা,
★ লোকালয়ে ইস্তেন্জার পর হাঁটতে হাঁটতে পেশাব পরিষ্কার করা,
★ গলায় পায়জামার ফিতা ঝুলিয়ে জনসমক্ষে চলাফেরা করা—
এসব কাজ সরাসরি গুনাহ নয়, বুযুর্গতাতেও ঘাটতি আনে না, কিন্তু মনুষ্যত্ব ও সভ্যতা তখনো পূর্ণতা লাভ করে না।
এ কারণেই হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব (দামাত বারকাতুহুম) প্রায়ই গভীর অর্থবহ এই কথা বলেন—
“আল্লাহওয়ালা হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া কঠিন।”
-হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব (দামাত বারকাতুহুম) এর আলোচনা থেকে *শ্রুতি-লিখন:* মুহাম্মদ আশেকে এলাহী
তারিখ: ১১ আগস্ট ২০২৫
সময়: বাদ ফজর, সকাল ৭:২০ মিনিট
লেখক
Admin
মাদরাসা মারকাযুল ইহসান এর ইসলামিক প্রবন্ধ ও শিক্ষামূলক লেখনীর অবদানকারী।
