আমাদের পরম শ্রদ্ধেয় আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব (দামাত বারাকাতুহুম) এর পরিচালনায় মাসিক তরবিয়তি মজলিস তথা মাসিক ইজতেমা, আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে।
🗓 তারিখ: ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার
গত বছর আলহামদুলিল্লাহ মোট ৯টি মাসিক ইজতেমা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য আল্লাহ-পিপাসু বান্দা এখানে সমবেত হন—
আল্লাহর মহব্বত অর্জন, সুন্নতে রাসূল ﷺ-এর অনুসরণ, এবং গুনাহমুক্ত পবিত্র জীবন গঠনের দৃঢ় প্রত্যয়ে।
সকলের সম্মিলিত উপস্থিতিতে এই ইজতেমা এক নূরানি মাহফিলে পরিণত হয়। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের হৃদয়স্পর্শী, ইখলাসপূর্ণ বয়ান শ্রবণের মাধ্যমে অন্তরে জাগ্রত হয় আল্লাহর প্রেম, ভালোবাসা এবং আমলের প্রতি এক অদম্য আগ্রহ।
📖 এই মজলিস কোনো সাধারণ আলোচনা নয়;
বরং এটি জীবন গঠনের, আত্মশুদ্ধির এবং আল্লাহমুখী হওয়ার এক অনন্য মাধ্যম।
🤲 আসুন, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় এই বরকতময় ইসলাহী মজলিসে শরিক হই এবং নিজেদের জীবনকে নূরের পথে পরিচালিত করি।
General
মাসিক ইজতেমা ২০২৬ – নূরানি তরবিয়তি মজলিস
প্রকাশিত: 11 এপ্রিল, 2026
597
